Tuesday, November 9, 2021

ফাইভার কি?

 ফাইভার হল একটি অনলাইন মার্কেটপ্লেস যা বিভিন্ন ধরণের পরিষেবা, কার্য এবং মিনি-জব সরবরাহ করে। ২০১০ সালে প্রতিষ্ঠিত। সহজ ভাষায়, ফাইভার হচ্ছে একটি বেচা কেনা করার মার্কেটপ্লেস যেখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন আর একজন বায়ার সেটি আপনার কাছ থেকে কিনবে।


যেহেতু এটি একটি অনলাইন মার্কেটপ্লেস সেহেতু আপনি এখানে অনলাইন এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা বিক্রি করে পারবেন। ফাইভারের লক্ষ্য এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম সরবরাহ করা যেখানে ফ্রিল্যান্সাররা তাদের উপলভ্য ডিজিটাল পরিষেবাগুলির বিজ্ঞাপন এবং তালিকাবদ্ধ করতে পারে।

ফাইভার এ সারা বিশ্বের অনেক বায়াররা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। এখানে অনুবাদের কাজ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, এসইও এবং অন্যান্য কাজ পাওয়া যায়। প্রাথমিকভাবে সহজে কাজ পাওয়ার জন্য নুতন ফ্রিল্যান্সারদের জন্য ভিন্ন ধারার সেরা অনলাইন মার্কেটপ্লেস ফাইভার। ফাইভার ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয় মার্কেটপ্লেস হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে।

এ মার্কেটপ্লেসে গিগ এর রেট ৫ ডলার দেখে অনেকে কাজ করতে কম উৎসাহিত হয়। আসলে বিষয়টি ঠিক এরকম না। এ মার্কেটপ্লেসে কাজ করে অনেকে প্রতিমাসে গড়ে ১৫০০ ডলারের বেশীও আয় করছেন।এখানে বায়ার নয়, বরং ফ্রিল্যান্সাররাই কাজের অফার টিউন করে থাকে এবং বায়ার উক্ত অফার কিনে নেয়। এখানে প্রতিটি অফার বা কাজকে গিগ বলা হয়।

প্রতিটি অফার বা গিগ এর মূল্য মাত্র ৫ ডলার হওয়ায় গিগগুলো দ্রুত সেল হয়ে থাকে। এজন্য দেখা যায়, অনেকেই যারা আপওয়ার্ক,ফ্রিল্যান্সার এ সুবিধা করতে পারছেন না, কিন্তু ফাইভার থেকে ভাল আয় করছেন।

No comments:

Post a Comment

ফাইভার কি?

  ফাইভার হল একটি অনলাইন মার্কেটপ্লেস যা বিভিন্ন ধরণের পরিষেবা, কার্য এবং মিনি-জব সরবরাহ করে। ২০১০ সালে প্রতিষ্ঠিত। সহজ ভাষায়, ফাইভার হচ্ছে ...